সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা 

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে দৌড়প্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষের পদচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। মুন্সীগঞ্জ রানার গ্রুপের উদ্যোগে হয় এই আয়োজনে শুক্রবার (১৯ ই ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তারপুরে অনুষ্ঠিত হয় ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। নারী-পুরুষ, কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রবীণরাও অংশ নেন এই ব্যতিক্রমী আয়োজনে। 

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রতিযোগিতা। মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে কাশিপুর, দেওয়ান বাজার, চাম্পাতলা পালের ভরাট হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

দৌড়ের রুটটি ছিল মোটামুটি সমতল ও গ্রামীণ পরিবেশে ঘেরা, যা প্রতিযোগীদের দিয়েছে এক আলাদা অভিজ্ঞতা।

আয়োজনে অংশ নেন প্রায় ২ শতাধিক প্রতিযোগী। এতে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণী ও অ্যাথলেটরা অংশ নেন। প্রতিযোগিদের নিরপওায় ছিল মেডিকেল টিম, পানীয় জল সরবরাহ, স্বেচ্ছাসেবকদের সহায়তা ও হাইড্রেশনের ব্যবস্থা। 

দৌড় শেষে বিজয়ীদের গলায় পড়ানো হয় মেডেল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!