সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
মশ্বিমনগর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মশ্বিমনগর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মশ্বিমনগর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

 

মণিরামপুর থেকে উত্তম চক্রবর্তী।।

যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বুধবার বিকালে পারখাজুরা বাজারে যথাযথ মর্যাদার সাথে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে মশ্বিমনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি.এম নাসির উদ্দিন এর সার্বিক পরিচালনায় অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন ও উপস্থিত ছিলেন মশ্বিমনগর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাস্টার আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শাহাজান কবীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ, ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সুমন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত নেতা তরিকুল ইসলাম জুলাই আগস্ট এর বীর শহীদদের এবং বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়দুর রহমান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!