সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু মামলা থেকে খালাস। 

ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু মামলা থেকে খালাস। 

তাপস কুমার দেবনাথ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দায়ের হওয়া দলীয় মামলা থেকে খালাস পেয়েছেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি ভালুকা উপজেলার বাটারফ্লাই এলাকার একটি বিষয় নিয়ে অনলাইনে অপপ্রচার ও ষড়যন্ত্রে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ভালুকা থানায় দলীয় একটি মামলা দায়ের হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে কোনো প্রকার অভিযোগের সত্যতা পাননি। পরবর্তীতে তিনি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিজ্ঞ আমলি আদালত তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে বিধিবদ্ধভাবে খালাস প্রদান করেন।

এদিকে প্রশাসনিক ও দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে উঠা এসব অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। কোন ধরনের দলীয় শৃংখলাভঙ্গ বা অপরাধের সাথে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নুন্যতম সম্পৃক্ততা পাওয়া যায়নি। 

এরই প্রেক্ষিতে, আদালতের চুড়ান্ত রায়ে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দায়ের করা মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!