সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
ভাটেরচরে গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন।

ভাটেরচরে গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন।

প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)  

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ভাটেরচর এলাকায় গ্রামীন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ৪ এপ্রিল) দুপুর ২টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ নাছির উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছির হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাটেরচর দেওয়ান আঃ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আঃ রশিদ সরকার।

 

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উদ্যোক্তাদের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ প্রতিষ্ঠান এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

জানা যায়, চারজন তরুণ উদ্যোক্তার উদ্যোগে এ ডায়াগনস্টিক সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্যোক্তারা হলেন,চেয়ারম্যান শরিফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ, ডিরেক্টর ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম এবং ডিরেক্টর মাইদুল ইসলাম সুমন।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!