সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
ভাইরাল ভিডিওর সূত্রে শ্রীনগরে আড়াই বছরের নাতিকে আছাড়ের ঘটনায় দাদি গ্রেপ্তার

ভাইরাল ভিডিওর সূত্রে শ্রীনগরে আড়াই বছরের নাতিকে আছাড়ের ঘটনায় দাদি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়াই বছরের নাতিকে আছাড় দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে দাদি মুক্তা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার এলাকায় তোফায়েল খানের বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে নাতি নাফিন খান ওরফে রাইয়ানকে (আড়াই বছর) আছাড় দিয়ে ফেলে দেন মুক্তা বেগম।

ঘটনার ভিডিও গত ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। আহত শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে রয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে দেউলভোগ এলাকা থেকে মুক্তা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুক্তা বেগম কাননিসার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তোফায়েল খানের স্ত্রী। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!