সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত আবু কালাম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত আবু কালাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি  –

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তি লৌহজং উপজেলার পদ্মা সেতু (উত্তর) থানাধীন কুমারভোগ ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে আবু কালাম (৪০)।

জানাযায়, আটককৃত আবু কালামকে মামলা থেকে বাদ দিতে কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জিন্নাত খান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজীব জমাদ্দার ও বিএনপির স্থানীয় নেতা মো.শওকত হোসেন সহ অনেকই তদবির করেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় পেনাল কোড ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ বিধি অনুযায়ী গত ২০ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা মামলা নং-০২ এর ১৪৩ /৩২৩ /৩২৫/ ৩২৬ /৩০৭/ ৩০২ /৪৪৭/ ৪৪৮ /৪২৭ /১১৪ ধারায় ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে

নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু কালামকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ধারণ করা একটি ভিডিও ফুটেজ থেকে তাকে চিহ্নিত করা হয়। অভিযুক্ত ব্যক্তির অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় পদ্মা সেতু উত্তর থানা থেকে দ্রুততম সময়ের মধ্যে মুন্সীগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয়। #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!