সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে গজারিয়া বিএনপির প্রস্তুতি সভা। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে গজারিয়া বিএনপির প্রস্তুতি সভা। 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে গজারিয়া বিএনপির প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার সকাল ১১ টায় রসুলপুর বাজার সংলগ্ন অস্থায়ী বিএনপির কার্যালয়ে এই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয় । 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান।

এতে সভাপতিত্ব করেন গজারিয়া থানা বিএনপির আহবায়ক সিদ্দিকুল্লা ফরিদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া থানা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, 

 

গজারিয়া থানা বিএনপির যুগ্ন আহব্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহাম্মেদ রতন,গজারিয়া থানা যুগ্ন আহবায় বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া থানা যুবদলের আহব্বায়ক অহিদুজ্জামান , বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহব্বায়ক হাসমত আলী তাঁতি, সদস্য সচিব আব্দুল আহাদ মাস্টার ,টেংগারচর ইউনিয়ন , সদস্য সচিব এম এ হানিফ, ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান, বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরিফ মাষ্টার, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ,বিএনপি নেতা মনির হোসেন সরদার, 

গজারিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু,গজারিয়া থানা মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর হোসেন সামিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!