মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল পদ্মা নদীর ভাসমান হোটেল ও মিয়া বাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বানাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলায় সকাল থেকে বন্ধুদের আড্ডা, স্মৃতিচারণ ও নানা বিষয়ে আলোচনা চলে। জুমার নামাজ শেষে একসঙ্গে খানাপিনা করে ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে মিয়া বাড়ীর উদ্দেশে যাত্রা করেন বন্ধুরা।
মিয়া বাড়ীতে পৌঁছে হরিণ, ময়ূরসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তারা। দীর্ঘদিন পর বন্ধুদের এমন মিলনমেলায় অংশ নিয়ে সবাই আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
মিলনমেলায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সংগঠক আব্দুর রাজ্জাক শেখ, আব্দুল হালিম শেখ, মোবারক হোসেন মাঝি বুলেট, আলী আকবর, মিজানুর রহমান, মো. ফারুক হোসেন, শফিকুল ইসলাম সালমান, ইব্রাহিম বেপারী, টিপু ফকির, মাসুদ হোসেন, সোহেল আহমেদ, শাহজাহান বেপারী, বিপ্লব রায়, মাসুম আহমেদ, নাজিম হাসান, শিউলি, পুতুল, শারমিন, উমা রানী চক্রবর্তীসহ ৯৬ ব্যাচের বন্ধুরা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের বন্ধু, মেধাবী শিক্ষক, সৃজনশীল লেখক ও দক্ষ সংগঠক মো. জিয়াউর রহমান।