মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম সভাপত্ত্বিতে ‘বড়দিন’ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসব ও নিরাপত্তায় বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপন এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পুলিশকে অবহিত করা ইত্যাদি বিষয়ে পুলিশ সুপার গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা পুলিশের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।