সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন 

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন 

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ

ফিলিস্তিনে ইসরাইলিদের বর্বোরচিত গণহত্যা, হামলা বন্ধ ও সকল ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ সমাবেশ- মানববন্ধন করা হয়।

জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. ইমরান মোল্লার সার্বিক সহযোগিতায় এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিউদ্দিন আহমেদ, আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইব্রাহিম পারভেজ হিরা, অ্যাডভোকেট মো. আব্দুল আলিম, আইনজীবী সহকারী সমিতির উপদেষ্টা ও সিনিয়র সদস্য মো. রুহুল আমিন, আব্দুল মান্নান শেখ।

এ সময় আরোও বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী সমিতির কার্যকরী সদস্য মো. শাহাবুদ্দিন ও সমিতির নিয়মিত সদস্য দীপন চন্দ্র দাস।

এ সময় বক্তারা বলেন, ইসরায়িলের বর্বোরতা আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের নিরীহ শিশু-নারী- পুরুষদের গণহত্যা বন্ধ ও ইসরাইলের পণ্য বয়কটের ঘোষণা দেন।এছাড়াও ইসরাইলিদের অমানবিক কর্মকাণ্ড, অন্যায়ের প্রতিবাদ জানান।

এ সময় মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির প্রায় অর্ধশতাধিক সদস্য মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!