সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ফান্দাউক দরবার শরীফ থেকে ১৮টি বাসযোগে হাজারো ভক্ত-মুরিদানের মুছাপুর যাত্রা

ফান্দাউক দরবার শরীফ থেকে ১৮টি বাসযোগে হাজারো ভক্ত-মুরিদানের মুছাপুর যাত্রা

নিজস্ব প্রতিবেদক (মাধবপুর) হবিগঞ্জ 

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ থেকে ইছালে ছওয়াব উপলক্ষে নোয়াখালীর মুছাপুরে অনুষ্ঠিতব্য বৃহৎ ধর্মীয় সভায় যোগ দিতে হাজারো ভক্ত-মুরিদান ভোর থেকে সমবেত হন। এরপর পীরছাহেবের অনুসারীরা ১৮টি বাসযোগে শৃঙ্খলাবদ্ধভাবে মুছাপুরের উদ্দেশ্যে রওনা দেন।

যাত্রার পূর্বে দরবার শরীফের পীরছাহেব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমদ (মামুন) আল-হুসাইনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ভক্তদের ঢল, দরবার প্রাঙ্গণে ধর্মীয় আবহ—সব মিলিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

যাত্রা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—মাওলানা মুফতি সৈয়দ মঈন উদ্দিন আহমদ আল-হুসাইনী, মাওলানা মুফতি সৈয়দ আবু বকর ছিদ্দিক আল-হুসাইনী, মাওলানা মুফতি সৈয়দ বাকের মস্তোফা আল-হুসাইনী সহ দরবারের দায়িত্বশীলগণ।

 

মুছাপুরের ধর্মীয় সভাকে কেন্দ্র করে ভক্ত-মুরিদানদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুরো যাত্রাবহরের তথ্যচিত্র, মাঠপর্যায়ের প্রতিবেদন ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সাথে রয়েছেন মুভি বাংলা টিভির মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি এম এ কাদের।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!