সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’বললেন কে এম বিল্লাল হোসাইন

প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’বললেন কে এম বিল্লাল হোসাইন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেছেন, দেশে স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিহিংসা, সংঘাত ও হানাহানির সংস্কৃতি চলে আসছে। এখন সময় এসেছে সেই প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়ার।

 

 

শুক্রবার (১২ই ডিসেম্বর) জুমার নামাজের পর টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়নায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।

কে এম বিল্লাল হোসাইন বলেন, “আমরা সবাই এক দেশের মানুষ, একে অপরের ভাই। এ দেশে হানাহানি, সংঘাত কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না। সামনের প্রজন্মের জন্য শান্তির ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে সমাজ থেকে মাদক নির্মূলকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি নদীবেষ্টিত মুন্সীগঞ্জে প্রতিবছর ভয়াবহ নদীভাঙনে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হন উল্লেখ করে তিনি স্থায়ী একটি বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ মুসা, টঙ্গীবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল্লাহ সরদার, উপজেলা সহসভাপতি আব্দুস সাওয়ার মোল্লা, আল আমিন বেপারী সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।



Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!