সংবাদ শিরোনাম :
৫০ পিস ইয়াবাসহ সিরাজদিখানে রঘু দাস নামে ১ জন গ্রেপ্তার দ্বি-বার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা কমিটিতে নতুন নেতৃত্ব পৌরসভার উদাসীনতায় নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম যুব সমাজের মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ২ মুন্সীগঞ্জ জেলা জামায়াতের যুব বিভাগের র‍্যালী অনুষ্ঠিত সিরাজদিখানে রাজনৈতিক নেতার অফিসে আগুন: মূল অভিযুক্ত গ্রেপ্তার গোয়ালীমান্দ্রায় ৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার শ্রীনগরে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনার জ্বালানি নীতির কারণেই বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক হোসেন
পৌরসভার উদাসীনতায় নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম যুব সমাজের

পৌরসভার উদাসীনতায় নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম যুব সমাজের

মোঃশাহিন মিয়া, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর পশ্চিমপাড়া এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে উদাসীনতার অভিযোগ তুলে নিজেদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার ওষুধ স্প্রে কার্যক্রম পরিচালনা করেছেন স্থানীয় যুব সমাজ।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উত্তর ইসলামপুর ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয় যুবকরা জানান, এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকায় মশার উপদ্রব বাড়ছে। এতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের আশঙ্কাও তৈরি হয়েছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ পরিষ্কার রাখতে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং বিভিন্ন স্থানে মশার ওষুধ স্প্রে করেন।

যুব সমাজের সদস্যরা বলেন, পৌরসভার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকাবাসী উপকৃত হবেন।

স্থানীয় বাসিন্দারা যুব সমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিজেদের এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!