সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়: সপু 

পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়: সপু 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

জামায়াত ইসলামী নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, জামায়াতের নেতা বলে থানার পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন আপনাদের কথায় উঠবে-বসবে-এমন ভাবার কোনো সুযোগ নেই। থানা পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, কারও ব্যক্তিগত নয়। আমরা এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ধিক্কার জানাই। সোমবার বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

 

মীর সরফত আলী সপু আরো বলেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর এই ধরনের দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তারা নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে।

তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভাজনমূলক বক্তব্যের পরিবর্তে ভালো ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে এগিয়ে আসুন।

 

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, শ্রীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!