নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক , শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জাহানুর রহমান সওদাগর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জাহানুর রহমান সওদাগর দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।