সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 মুন্সীগঞ্জে মেঘনার শাখা রজত রেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

নিহত আবির হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মো. আকতার হোসেনের ছেলে। সে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। 

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে চার বন্ধু মিলে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় মেঘনার শাখা নদী ‘রজত রেখা’য় গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তিন বন্ধু তীরে উঠে এলেও আবির নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ তল্লাশি চালিয়ে আজ সোমবার সকালে দুর্ঘটনাস্থলের ২০ ফুট গভীর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। 

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। আজ সকালে পানির ২০ ফুট নিচ থেকে ডুবুরিরা মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!