সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 

নতুন বছরে নতুন বই পেলেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্কঃ

নতুন শিক্ষাবর্ষ ২০২৬-এর প্রথম দিনেই আজ প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। তবে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও কেন্দ্রীয়ভাবে কোনো বড় ধরনের বই উৎসবের আয়োজন করা হয়নি।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

 

বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষার্থীরা আজ সরাসরি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নতুন বই সংগ্রহ করতে পারবে। প্রাথমিক স্তরের বই বিতরণ কার্যক্রম শতভাগ নিশ্চিত করা সম্ভব হলেও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনই সব বই পৌঁছানো নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ তামিম মাহমুদ বলেন আমি নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি ।

উক্ত বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তাহমিনা বেগম বলেন, নতুন বছরের প্রথম দিন প্রথম দিনেই নতুন বই আমাদের ভালো লাগছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোট ৮ কোটি ৫৯ লাখ বই মুদ্রণ করা হয়েছে। প্রাথমিক স্তরের প্রয়োজনীয় সকল বই ইতিমধ্যে নির্দিষ্ট সময়ে ছাপা, বাঁধাই ও কাটিং শেষে দেশের প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে।

ফলে আজ বছরের প্রথম দিনই প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় বইয়ের সম্পূর্ণ সেট হাতে পাবে। প্রাথমিক স্তরে বই বিতরণে এনসিটিবি এবার বিশেষ তৎপরতা দেখিয়েছে যাতে শিশুদের শিক্ষা কার্যক্রম শুরুতে কোনো ব্যাঘাত না ঘটে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!