সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬: তৃণমূল থেকে উঠবে আগামীর ক্রীড়া তারকা

নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬: তৃণমূল থেকে উঠবে আগামীর ক্রীড়া তারকা

নিজস্ব প্রতিনিধি :

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোর-কিশোরীদের খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচি।

খেলাধুলায় পারদর্শী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা নির্বাচন করে তাদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

কারা অংশ নিতে পারবে
এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা। অর্থাৎ, ০২ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারীরা আবেদন করতে পারবে।

যে সব খেলায় অংশ নেওয়া যাবে
‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এ অন্তর্ভুক্ত করা হয়েছে জনপ্রিয় ও সম্ভাবনাময় বিভিন্ন খেলাধুলা—
ফুটবল, ক্রিকেট,কাবাডি,দাবা,সাঁতার, ব্যাডমিন্টন,অ্যাথলেটিক্স,মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো) নির্বাচিতদের জন্য বিশেষ সুযোগ
এই কর্মসূচিতে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়রা পাবেন দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ, আধুনিক ক্রীড়া সুবিধা এবং পেশাদার খেলোয়াড় হওয়ার পথচলার বিশেষ সুযোগ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়া অঙ্গনে নতুন প্রজন্মের প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবেদন ও বাছাই প্রক্রিয়া
অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে, যা চলবে ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে—
https://notunkurisports.gov.bd⁠
অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ২৫ থেকে ২৭ এপ্রিল উপজেলার পর্যায়ে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ০২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
প্রতিভা খুঁজে বের করার জাতীয় উদ্যোগ
আয়োজকরা জানান,

দেশের প্রতিটি অঞ্চলের প্রতিভাবান কিশোর-কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই কর্মসূচির তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে এবং আগামীর বাংলাদেশ বিশ্বমঞ্চে ক্রীড়াক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’—এই স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ হয়ে উঠতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকা তৈরির অন্যতম প্ল্যাটফর্ম।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ বসির উল্লাহ বলেন মুন্সীগঞ্জ জেলার সকল স্কুলের ছাত্র-ছাত্রী ও ক্রিয়া সংগঠনের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার শিশু-কিশোররা যেন এই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে মুন্সিগঞ্জকে গর্বিত করতে পারে এই আশায় রাখি এবং সকলকে আহ্বান জানাই যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!