সংবাদ শিরোনাম :
এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ধলেশ্বরী নদীতে দেশি অস্ত্রসহ ১৫ জন আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা সংলগ্ন ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্র প্রদর্শন, অশ্লীল নৃত্য করে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ কিশোর ও যুবক । এতে নদীরপাড়ের জনমনে আতংক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল অভিযান চারিয়ে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ কিশোর ও যুবককে আটক করে।

 

অভিযানে ঢাকার কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রিজের নিচ থেকে ১৩ জনকে এবং পরবর্তীতে আরও ২ জনকে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পাইপ জব্দ করা হয়।আটককৃতদের মধ্যে হাসেম (২৭), মো. শেখ(১৯), সোহাগ মোল্লা, আরাফাত (১৫), মাহিন(১৬) অন্যতম।

 

এর আগে ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলার যোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর ও উঠতি বয়সের বখাটেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী সেতুর আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহরা দিচ্ছিলো স্হানীয় সূত্রে জানা গেছে। 

উচ্চস্বরে অশালীন গান, উলঙ্গ নৃত্য, আর দেশীয় অস্ত্রের ঝনঝনানি কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতোনা। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা যেতো না নদী ও সেতুতে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো অশ্লীলতা মুক্ত ঈদ আনন্দ। দেরিতে হলেও এমন অভিযানে খুশি স্থানীয় লোকজন। 

 

এ বিষয়ে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা তারা এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। 

তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মশিউর রহমান জানান, এটি মুলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগী করেছি। আসামিদের রাত ১ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!