সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
ধর্ষকদের শাস্তির দাবীতে হাসাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

ধর্ষকদের শাস্তির দাবীতে হাসাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ সহ দেশব্যাপী চুরি,ডাকাতি,ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার হাসাইল বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে হাসাইল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, আমাদের মুন্সীগঞ্জে মাত্র ৭ বছরের শিশু ধর্ষণ হচ্ছে শুধু তাই নয় একটি মাদ্রাসা পড়ুয়া পর্দাশীন নারীকেও তার মায়ের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে স্বাধীন দেশে আমরা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারতেছিনা।

আমরা মনে করছি আমরা স্বাধীন কিন্তু পরিপূর্ণ ভাবে স্বাধীনতা পাইনি। আজও আমরা একা বের হতে পারছিনা। ছোট,বড় সকল নারীরাই অত্যাচারিত হচ্ছে। এসময় তারা আরো বলেন, সরকার যদি ধর্ষকদের কঠোর শাস্তি না দেয় তাহলে দেশের লক্ষ লক্ষ নারীরা কঠোর আন্দোলন শুরু করবে।

হাসাইল বানারী ইউনিয়নের ছাত্র-সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি ও সাধারণ জনতা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!