সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
তিনদিনেও খোঁজ মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থীর সাইদুলের 

তিনদিনেও খোঁজ মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থীর সাইদুলের 

প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)  

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাইদুল ইসলাম অনিক (১৫) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থীর তিনদিন পার হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারসহ এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

জানা যায়, গত ৩১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় অনিক। কিন্তু দিন শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনিক গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। বিকাল পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজে বিদ্যালয়ে গেলে জানতে পারেন, সে সেদিন স্কুলেই যায়নি। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা মোসা. চাঁন বানু গত বুধবার দুপুরে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ২০।

নিখোঁজ অনিকের মা মোসা. চাঁন বানু বলেন, “আমার ছেলে কোথায় আছে জানি না। তিনদিন হলো এখনো তার আর কোনো খোঁজ পাইতেছিনা । প্রশাসনসহ সবার কাছে আমার ছেলেকে দ্রুত খুঁজে পেতে সহযোগিতা কামনা করছি।”

 অনিকের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল আকাশি রঙের স্কুল ড্রেস এবং একটি ব্যাগ ছিল।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)হাসান আলী জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং কিশোরকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!