সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
তিতুমীর কলেজ কে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়

তিতুমীর কলেজ কে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়

অনলাইন ডেস্ক

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া আন্দোলন করা ১০ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যে সচিবালয় থেকে বের হয়েছে

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর বেলা শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৩ দফা দাবি নিয়ে সচিবালয়ে যান। শিক্ষা উপদেষ্টা অসুস্থ তাই সচিবের সাথে কথা বলেছেন শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) জনাব নুমেরী জামান এর সাথে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে কথা বলেন। তিনি বলেন, দাবিগুলোর কথা তারা মাথায় রেখেছেন। তিনদিনের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন।

এর আগে, সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম ” তিতুমীর ঐক্য” এর ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

 

তাদের দাবিগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!