সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়

 

নিজস্ব প্রতিবেদক: সম্পৃতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান 6D Film Studios এর ব্যানারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম “এমাজন প্রাইম ভিডিও” এর জন্য নির্মিত “Timeless Waltz” নামক চলচিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর “লিওন লি”। এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক ও হালের জনপ্রিয় অভিনেত্রী আইরিন ইরানী।

উনিশ শতকের একজন সম্ভ্রান্ত মেয়ে এলেনা একটি রহস্যময় রূপালী পকেট ঘড়ি আবিষ্কার করেন যা তাকে সমসাময়িক শহরের ব্যস্ত ও আধুনিক জগতে নিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর তার লি ইফানের সাথে পরিচিত হয় এবং তাকে এই অপরিচিত যুগে চলাচল করতে সাহায্য করেন। একপর্যায়ে প্রেম এবং কর্তব্য ছিন্ন করে, লি ইফানকে কেবল স্মৃতি রেখে আবেগ এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে এই চলচ্চিত্রটিতে।

পলক জনান, হলিউডে কাজ করা সবার স্বপ্ন থাকে, ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিলো আর এই স্বপ্নটি বাস্তবায়ন করেছে প্রিয় রিফাত হাওলাদার শামিল ভাই যার কারণে তার কাছে আমি কৃতজ্ঞ। চলচ্চিত্রটিতে আবেগ, সঙ্গীত এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে যার ফলে দর্শক খুব সদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো ভালো কাজের মধ্যদিয়ে বিশ্বের দরবারে আমার দেশকে রিপ্রেজেন্ট করে সকলের ভালোবাসা অর্জন করতে পারি।

চলচ্চিত্রটিতে চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত হাওলাদার শামিল। জানাগেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই “এমাজন প্রাইম ভিডিও” তে চলচ্চিত্রটি দেখা যাবে। এই চলচ্চিত্রের আরো অভিনয় করেছেন দেলোয়ার উদ্দিন, তাইয়েবা রহমান সুকন্যা, এল ডি হৃদয়, তাহমিনা নুর তানিয়া প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!