সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত

ঢাকা-১৯ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৯ আসনে এমসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত।

বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি নির্বাহী সদস্য ও এনসিপির কর্মশালা সেলের সদস্য হিসেবেও কাজ করছেন। বিশেষ করে এমপিওভুক্ত, প্রাথমিক, ইবতেদায়ী, কারিগরি ও নন-এমপিওসহ প্রায় ১০টি শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সারা বাংলাদেশে শিক্ষকদের মধ্যে জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছেন।

ফয়সাল মাহমুদ শান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২৩ সাল থেকে তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’-এ সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তরুণ প্রজন্ম ভিত্তিক সামাজিক সংগঠন *ইউথ ফর সোশাল এইড (YFSA) এর সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয় ও বাইরের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন বাধন, তরী, পিডিএফ এর সদস্য এবং বিএনসিসি ক্যাডেট কর্পোরাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও জাতীয় পর্যায়ে প্রায় ৫০টির অধিক বিতর্ক প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং “ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট” হিসেবে গৌরব অর্জন করেছেন।

এছাড়া তিনি জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও নৈতিকতা বিষয়ে একাধিক গবেষণা আর্টিকেল প্রকাশ করেছেন।

জুলাই ছাত্র-জনতার অভ্যূত্থানে সাভার–আশুলিয়া অঞ্চলে তিনি সরাসরি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ১৮-এর কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, জাবির পরিবেশ ও মাস্টারপ্ল্যান আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলনসহ একাধিক আন্দোলনের সংগঠক ও পরিচালনাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেছেন এনসিপি নেতৃবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!