নিজস্ব প্রতিবেদক:
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) নোয়াখালী জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকায় নোয়াখালী আইনজীবী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ চৌধুরী সাকিব, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রোকসানা সখি এবং চট্টগ্রাম উত্তর জেলা জিসপের সভাপতি লায়ন আবু তাহের।
জিসপ নোয়াখালী জেলা শাখার সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
সভায় জিসপের নোয়াখালী জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।