সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
ডেভিল হান্টে গজারিয়ায় ধরা পড়লো সাজাপ্রাপ্ত আসামি.

ডেভিল হান্টে গজারিয়ায় ধরা পড়লো সাজাপ্রাপ্ত আসামি.

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

এবার অপারেশন ডেভিল হান্টে মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের হাতে ধরা পড়লো শাহিনুর (৫০) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি।

গ্রেপ্তারকৃত শাহিনুর উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তেতৈতলা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, শাহিনুর একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও একাধিক মামলার পলাতক আসামী। মঙ্গলবার অভিযান পরিচালনা করে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহিনুরকে

গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!