সংবাদ শিরোনাম :
মিরকাদিমের রাজনীতিতে গ্রুপিং নিয়ে ক্ষোভ, ‘নোংরামি’ বন্ধ করে ঐক্যের আহ্বান মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে মিরকাদিম পৌর বিএনপির দায়িত্বশীল পদে আনোয়ার হোসেন আনুকে দেখতে চান তৃণমূল মুন্সিগঞ্জে কাজীরপাগলায় ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার হাটখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অনুমোদন, সভাপতি সাইদুর রহমান বাবুল হালদার টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন জেলা প্রশাসক ডেঙ্গু শনাক্তে মুন্সীগঞ্জ হাসপাতালে ২,৫০০ এনএস১ অ্যান্টিজেন কিট মুন্সীগঞ্জে রাত ৮টার পর দোকানপাট বন্ধে অভিযান শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের দুর্ঘটনা, আহত ২
ডেঙ্গু শনাক্তে মুন্সীগঞ্জ হাসপাতালে ২,৫০০ এনএস১ অ্যান্টিজেন কিট

ডেঙ্গু শনাক্তে মুন্সীগঞ্জ হাসপাতালে ২,৫০০ এনএস১ অ্যান্টিজেন কিট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গু রোগের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবা আরও কার্যকর করতে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ হাজার ৫০০টি এনএস১ অ্যান্টিজেন টেস্ট কিট হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কিট হস্তান্তর করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অর্থায়নে ক্রয় করা ২ হাজার ৫০০টি এনএস১ অ্যান্টিজেন কিট হাসপাতালের পক্ষে গ্রহণ করেন আরএস ডা. ইয়াসমিন আক্তার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু ভাইরাস সংক্রমণের দ্রুত শনাক্তকরণে এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা একটি কার্যকর পদ্ধতি। জ্বর শুরুর প্রথম ১ থেকে ৩ দিনের মধ্যে রক্তে ডেঙ্গু ভাইরাসের এনএস১ অ্যান্টিজেন শনাক্ত করা সম্ভব। পরীক্ষার ফলাফলও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পাওয়া যায়।

হাসপাতালে এসব কিট সরবরাহের ফলে ডেঙ্গু রোগী শনাক্তকরণে সক্ষমতা বাড়বে এবং আক্রান্ত রোগীদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!