সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টাকা-বরিশাল মহাসড়কে ডাসারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুই পরিবহনের চালকসহ আহত ১০

টাকা-বরিশাল মহাসড়কে ডাসারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুই পরিবহনের চালকসহ আহত ১০

 

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর ডাসারের মেলকাই নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সং/ঘর্ষে দুই বাসের চালকসহ ১০ জন আ’হত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনের একটি বাস ও বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান পরিবহন বাসের মুখোমুখি সং/ঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় উভয়বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আ’হত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সড়ক দুর্ঘ/টনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফরহাদ হোসেন বলেন, ‘দুর্ঘ/টনার খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় অন্তত ১০ জনের মত আহত হয়েছেন। দুর্ঘটনার সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!