সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো

মূল ম্যাচে দেখা মিলল জমজমাট লড়াইয়ের। আক্রমণ-প্রতিআক্রমণ চলল ১২০ মিনিট ধরে। কিন্তু কোনো ফলাফল এলো না তবুও। ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। সেখানে একের পর এক ভুল করলেন দুই দলের ফুটবলাররা। সেই ভুলের মাঝে অভিজ্ঞার ঝুঁলি নিংড়ে দিয়ে নায়ক বনে গেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। টাইব্রেকার সেভ করে দলকে এনে দিলেন সাফল্য।

আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস আর মরক্কো। মূল সময় শেষে ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল মরক্কো।

টাইব্রেকারের শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। প্রথম শটে টি. কুপমেইনার্স আত্মবিশ্বাসের সঙ্গে বল জালে জড়ালেও মরক্কোর নাঈফ আগুয়ের্দের শট রুখে দেন ডাচ গোলরক্ষক। ফলে শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস।

দ্বিতীয় রাউন্ডে চাপ বাড়ে। নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট শট নেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট করেন তিনি। অন্যদিকে, মরক্কোর সেলিম আমাল্লাহ ঠান্ডা মাথায় গোল করে সমতা ফেরান।

তৃতীয় রাউন্ডে ওয়াউট ভেগহর্স্ট জোরালো শটে গোল করেন। মরক্কোর পক্ষ থেকে সুফিয়ান রাহিমিও গোল করে ব্যবধান সমান রাখেন।

চতুর্থ রাউন্ডে নাটকীয়তা চরমে ওঠে। নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। একই রাউন্ডে মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমির শটও ফিরে আসে গোলবারে লেগে। ফলে স্কোরলাইন তখনও সমান থাকে।

পঞ্চম ও শেষ রাউন্ডে নেদারল্যান্ডসের কামিয়েল সামারভিলের শট দারুণভাবে সেভ করেন মরক্কোর গোলরক্ষক বুনো। বিপরীতে ইলিয়াস সাইবারি নির্ভুল শটে বল জালে পাঠিয়েই গোল করেই জার্সি খুলে ভোঁ-দৌড় মারেন। তার পেছনে ছুটতে থাকেন সতীর্থরা। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো দল।

এর আগে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ম্যাচের ৭২তম মিনিটে ডাচ তারকা কোডি গাকপো দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে ডাচদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে মরক্কোর পক্ষে ইসা দিওপ  গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।

নির্ধারিত সময়ের খেলা সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেই ৩০ মিনিটেও কিছু করতে পারেনি কোনো দলই। মরক্কো একটি ভালো সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!