সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এসময় ইউএনও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম, খান আবু বকর সিদ্দিক,সাধারণ সম্পাদক মো. রনি শেখ,কোষাধ্যক্ষ আপন সরদার, সাংবাদিক টিটু চৌধুরী, মিজানুর রহমান, আমিরুল ইসলাম মামুন,বাবু হাওলাদার,জাকির কাজি,জেসমিন সুইটি, আলি আক্কাস,শিশির হাসান,জাহিদ হাসান,আজিম প্রমুখ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। ইউএনও এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!