সংবাদ শিরোনাম :
মিরকাদিমের রাজনীতিতে গ্রুপিং নিয়ে ক্ষোভ, ‘নোংরামি’ বন্ধ করে ঐক্যের আহ্বান মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে মিরকাদিম পৌর বিএনপির দায়িত্বশীল পদে আনোয়ার হোসেন আনুকে দেখতে চান তৃণমূল মুন্সিগঞ্জে কাজীরপাগলায় ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার হাটখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অনুমোদন, সভাপতি সাইদুর রহমান বাবুল হালদার টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন জেলা প্রশাসক ডেঙ্গু শনাক্তে মুন্সীগঞ্জ হাসপাতালে ২,৫০০ এনএস১ অ্যান্টিজেন কিট মুন্সীগঞ্জে রাত ৮টার পর দোকানপাট বন্ধে অভিযান শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের দুর্ঘটনা, আহত ২
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

টঙ্গীবাড়ী  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নতুন কার্যালয়কে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আজ বুধবার সন্ধা ৭ টার দিকে নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ -ই-হাসান তুহিন, বর্তমান সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দৈনিক মুন্সীগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন সুমন, বিক্রমপুর চিত্র পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট ব. ম শামীম, মাই টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, নাগরিক টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি জুয়েল রানা, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও মুন্সীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিনের সাধারণ সম্পাদক আরাফাত রায়হান সাকিব,
নিউজ টুয়েন্টিফোরের মুন্সীগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির, লাখো কন্ঠ পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি শ্রী কান্ত দাস, নওরোজ পত্রিকার টঙ্গীবাড়ি প্রতিনিধি নারায়ণ চৌধুরী টিটু, মুন্সিগঞ্জ বার্তা পত্রিকার সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান এবং বিক্রমপুর টাইমস এর স্টাফ রিপোর্টার মো: আব্দুল্লাহ।

এ সময় বক্তারা বলেন, নতুন কার্যালয়টি টঙ্গীবাড়ীর সাংবাদিকদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, নতুন কার্যালয় থেকে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, টঙ্গীবাড়ীর মানুষের কথা তুলে ধরতে এবং সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে প্রেসক্লাবের সাংবাদিকরা ভবিষ্যতেও কাজ করে যাবেন। নতুন কার্যালয়টি সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড পরিচালনায় একটি কার্যকর কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কার্যালয় চালুর মাধ্যমে টঙ্গীবাড়ীর সাংবাদিকতা অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!