সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ সেবা কার্যক্রমের আয়োজন করেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক।

 

সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

 

সেবা নিতে আসা কয়েকজন জানান, অর্থসংকটের কারণে দীর্ঘদিন চিকিৎসা করাতে পারেননি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

আয়োজক মঞ্জু শেখ ফারুক বলেন, এলাকায় মানসম্মত চিকিৎসাসেবার সুযোগ সীমিত। অনেক অসহায় মানুষ অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

 

আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষের জন্য এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবানদেরও এ ধরনের জনসেবামূলক কাজে এগিয়ে আসা উচিত।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!