সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টঙ্গীবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

টঙ্গীবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন সম্পাদক এম এ মালেক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ।

টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি আব্দুল হাইয়ের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খান মনিরুল মনি পল্টন, সহ সভাপতি আকতার হোসন লাকরিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন,
সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকো, প্রচার সম্পাদক আব্দুর রহিম বেপারী, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, সরকারি বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তানভীর মল্লিক, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব আহমেদ ইমন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারং চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!