সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টঙ্গীবাড়ীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

টঙ্গীবাড়ীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪মে) দুপুর ২ টায় উপজেলার কামারখাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাঘবাড়ি দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক শেখ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম নিক্সন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুর জব্বার, বিএনপি নেতা শামীম মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু,বিশিষ্ট ব্যবসায়ী মজিবর সরদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খোরশেদ সিকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মোল্লা,সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা শাহ আলম শেখ,জাহাঙ্গীর ঢালী,মহিউদ্দিন শেখ,মোক্তার শেখ,এডভোকেট হুমায়ুন কবির সহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!