সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টঙ্গীবাড়ীতে চাঁদা না দেওয়ায় জমি থেকে আলু তোলতে পারছেন না কৃষক

টঙ্গীবাড়ীতে চাঁদা না দেওয়ায় জমি থেকে আলু তোলতে পারছেন না কৃষক

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চাঁদা না দেওয়ায় জমি থেকে আলু তোলতে পারছেন না কৃষক । হাসাইল বানারী ইউনিয়নের বিদগাও চরাচঞ্চলে রোপন করা আলু তোলতে গেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডের চর থেকে শামসুল আকন, তার ভাগিনা মামুন, ভাতিজা সুমন,নুর মোহাম্মদ, আলি আহমদ,এনামুল গংরা কৃষকের থেকে চাঁদা দাবী করেন এবং তাদের চাঁদা না দিলে জমি থেকে আলু তোলতে নিষেধ করেন। কথার অবাধ্য হলে মারধরের হুমকি দেন বলে জানান বিদগাও গ্রামের একাধিক কৃষক। 

নুর মোহাম্মদ কবিরাজ নামের এক কৃষক জানান, শামসুল আকন এর ভাইগ্না মামুন আমাকে হুমকি দিয়ে বলে টাকা না দিলে জমি থেকে ফসল তুলতে পারবানা। সন্তোষ বিশ্বাস নামের আরেক কৃষক জানান, আমি জমিতে আলু তোলতে গেলে শামসুল আকন গংরা আমাকে বাধা দেয়। আলু উঠালে লুট করে নিয়ে যাবে বলে হুমকি দেয়। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাই বকাউল জানান, দীর্ঘদিন ধরে আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে বসাবস করতেছি। কেউ কোনোদিন ঝামেলা করে নাই। ইদানিং শামসুল আকন ও তার ভাইগ্না ভাতিজারা এলাকায় অনেক তান্ডব চালাচ্ছে। কৃষকদের থেকে চাঁদা চায় চাঁদা না দিলে ফসল তোলতে দিচ্ছেনা। 

অভিযুক্ত শামসুল আকন এর মোবাইলে (01765089689) একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান বলেন, এ বিষয়ে বিদগাও গ্রামের একাধিক ব্যক্তি আমার কাছে মৌখিক অভিযোগ দিয়েছে আমি বিষয়টি ইউএনও, এসিল্যান্ড ও টঙ্গীবাড়ী থানার ওসি মহোদয় এর নিকট জানাবো।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!