আজ ১৪ই ফেব্রুয়ারি রোজ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী থানা শাখার উদ্যোগে পীর সাহেব হুজুরের চিঠি টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মহিদুল ইসলামের নিকট পৌঁছানো হয় এবং বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় ।
উক্ত সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম ঢালি, ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ডাক্তার ওবায়দুল্লাহ সরদার,বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গীবাড়ী উপজেলা শাখা সদর মাওলানা ইয়াসিন ফকির, বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গীবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মাদবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন হালদার উক্ত সময় উপস্থিত ছিলেন ।