সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টঙ্গীবাড়ির আড়িয়ল বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

টঙ্গীবাড়ির আড়িয়ল বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল বাজারের ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১ টার দিক অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এসময় তিনি আড়িয়ল বাজারের মুদি দোকান ও ফার্মেসিতে মনিটরিং করেন। দোকানের ক্রয় রসিদ ও মূল্য তালিকা যাচাই সহ মেয়াদোত্তীর্ণ পণ্য ও উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্য বিক্রি না করার নির্দেশ দেন।

কাজী মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসিটিকে ৫ হাজার টাকা, আনোয়ার স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটিকে ৫ হাজার টাকা এবং কুদ্দুস স্টোরে বিভিন্ন ধরনের মুদি পণ্য সামগ্রী দোকানে বিক্রি করায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানটিকে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশ দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!