সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টঙ্গীবাড়িতে পরিবেশ আইন অমান্য করায় ৭ স-মিল্ ও ১ টি হিমাগারকে ১০ লাখ টাকা জরিমানা 

টঙ্গীবাড়িতে পরিবেশ আইন অমান্য করায় ৭ স-মিল্ ও ১ টি হিমাগারকে ১০ লাখ টাকা জরিমানা 

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় ৭ টিম্বার্স এন্ড স-মিল্  কে ৭ লাখ টাকা ও ১টি হিমাগার কে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট। এ মোবাইল কোট পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে স-মিল্ এবং হিমাগারে  অভিযান পরিচালিত হয়।
এ সময় পরিবেশের ছাড়পত্র না থাকায় বালিগাঁও বাজার সংলগ্ন সানফ্লাওয়ার কোল্ডস্টোরেজের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান কে তিন লাখ টাকা জরিমানা করেন। 
এছাড়াও একই বাজার এলাকায় অবস্থিত মামুন স-মিল্ মালিক নান্নু মিয়া, বাংলাদেশ টিম্বার্স এন্ড স- মিল্ মালিক আবু জাফর লিটন, মেসার্স আল্লাহর দান টিম্বার এন্ড স-মিল্ মালিক মো. কামরুজ্জামান, মেসার্স আশরাফ আলী টিম্বার্স এন্ড স-মিল্ মালিক আশরাফ আলী, সিদ্দিকুর রহমান টিম্বার এন্ড স-মিল্ মালিক সিদ্দিকুর রহমান,, রাজু টিম্বার্স অ্যান্ড স-মিল্ মালিক বারেক হাওলাদার তাদের প্রত্যেক কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। 
 এ সময় একই বাজারের মেসার্স পপুলার টিম্বার্স এন্ড স-মিল্ মালিক মোহাম্মদ আল-আমিনকে এক লাখ টাকা জরিমানা করা হলে, এ সময় তিনি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে ৪০ দিনের সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশের (ভারপ্রাপ্ত) বেঞ্চ সহকারি মো. জাকির হোসেন জানান, আজ টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালনা করে সাতটি স-মিল্ কে ৭ লক্ষ টাকা ও একটি হিমাগার কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পপুলার টিম্বার মিলের মালিক উপস্থিত না থাকায়, ৪০ দিনের সাজার প্রদান করেছে পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালিত বিচারক।
Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!