সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা

টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা

নিজস্ব প্রতিনিধি মুন্সিগঞ্জ

মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষায় প্লাবিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকালে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে মাছের পোনা অবমুক্তের ফলে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়বে। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনাতেও কর্মসূচিটি সহায়ক হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!