সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টঙ্গিবাড়ীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

টঙ্গিবাড়ীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

 

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয় এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার টঙ্গিবাড়ী উপজেলার থানা সংলগ্ন হায়াত সুপার মার্কেটে টঙ্গিবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক গর্ভবতী নারী ও তার গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়।

এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন টঙ্গিবাড়ীর এক তরুণ সাংবাদিক। পরবর্তীতে টঙ্গিবাড়ী ক্লিনিকের এমডি আবু সাঈদ এর স্ত্রী আমেনা খাতুন সাংবাদিককে ফোনে হুমকি দেওয়ার পাশাপাশি সামাজিকভাবে অপদস্থ করার চেষ্টা করে। হাসপাতালের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ওই সাংবাদিক কে দেখে নেওয়া এবং মামলা করার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে প্রতিবেদক জানায়, গত শুক্রবার স্থানীয় একটি দৈনিক পত্রিকায় “ভুল চিকিৎসায় গর্ভবতী নারী ও গর্ভের সন্তানের মৃত্যু” শিরোনামে একটি প্রতিবেদন করলে ওই হাসপাতালের এমডি মো: আবু সাঈদ এর স্ত্রী আমেনা খাতুন ফোন দিয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলেন এবং তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

সাংবাদিকের পরিবারের দাবি, এ হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এবিষয়ে টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো.মোজাফফর হোসেন শেখ বলেন, তথ্য প্রমাণ রেখে সংবাদ প্রকাশ করার পরেও একজন সাংবাদিক কে এভাবে হুমকি দিতে পারেন না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্থানীয় সচেতন মহল বলছে, গণমাধ্যমের কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। তারা অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, একটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করলেই সাংবাদিককে হুমকি দেওয়া প্রমাণ করে—ভুল চিকিৎসার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
এবিষয়ে আমেনা খাতুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কোন সাংবাদিকে হুমকি দেই নাই

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!