প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় সজীব পাম্পের নিকটে আকস্মিক ঝড়ের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাছ পড়ে যায় এতে সাময়িকভাবে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের একপাশে যান চলাচল ব্যাহত হয়। এসময় হাইওয়ে পুলিশ গাছটি সরিয়ে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায় ।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন,
“ঝড়ের কারণে গাছটি সড়কের ওপর পড়ে যায়, ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত গাছটি সরিয়ে দেয় বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
স্থানীয়রা জানান, ঝড়ের সময় মহাসড়কে গাছ পড়ে যায় এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও দ্রুত পদক্ষেপের কারণে তা এড়ানো সম্ভব হয়েছে।
।
নজরুল ইসলাম শেখ । তাং ৩–৫—২৬ ইং ।