মুন্সীগঞ্জ প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক হিসেবে মো.শফিউদ্দিন স্বপনকে পদোন্নতি দেয়া হয়েছে। একই সাথে সাংগঠনিক অভিজ্ঞতা ও নিয়ম শৃঙ্খলার আলোকে মৎস্যজীবী দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়।
গেলো ২৫ সেপ্টেম্বর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক হাজী মো. আনোয়ার হোসেন ও সদস্য সচিব মো. আলমগীর হোসেন সামির স্বাক্ষরিত জেলা কমিটির পত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়।
শফিউদ্দিন স্বপন জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর গ্রামের মরহুম ছামেদ আলী বেপারীর ছেলে।
এর আগে শফিউদ্দিন স্বপন সৌদি আরবের আছির প্রদেশে বিএনপির সাধারন সম্পাদক হিসেবে ও উপজেলার ধীপুর গ্রামের আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে শফিউদ্দিন স্বপন বলেন, আমাকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক হিসেবে পদোন্নতি করায় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক আ: রহিম সহ জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে অনেক অনেক অভিনন্দন জানাই।