নিজস্ব প্রতিনিধি:
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম আহমেদ। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে জিসপের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এস এম আহমেদ।
এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং ছাত্র সমাজকে সম্পৃক্ত করে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিসপ ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মোঃ লায়ন মাসুদুর রহমান (মাসুদ), সাংবাদিক মোঃ মোল্লা শাহিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নব নির্বাচিত ছাত্র বিষয়ক সম্পাদক এস এম আহমেদ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।