স্টাফ রিপোর্টার:
জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক নেতা কাজী ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) রাজধানীর নয়াপল্টনে জিসপের কেন্দ্রীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জিসপ নেতৃবৃন্দ কাজী ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর সাফল্যে আনন্দ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, কাজী ফখরুল ইসলামের এ অর্জন সাংবাদিক সমাজের জন্য গৌরবের। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জিসপের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।