সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

চুরির ছয় ঘন্টার মধ্যে অটোরিকশা চোর আটক

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

চুরির অভিযোগ পাওয়ার ছয় ঘন্টার মধ্যে সিফাত শেখ (২৩) ও মামুন দেওয়ান (২২) নামে দুইজন পেশাদার চোরকে চুরি হওয়া অটোরিকশাসহ গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। রবিবার (২৮ শে ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

 

আটক সিফাত শেখ সিরাজদিখান থানার দেবীপুর এলাকার আব্দুর মজিদ শেখের ছেলে। আটক অপর আসামী মামুন দেওয়ান একই থানার কালরাড়া গ্রামের মৃত আ: জব্বারের ছেলে।

তথ্য সুত্রে জানা যায়, গতকাল শনিবার (২৭ শে ডিসেম্বর) ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগ পায় সিরাজদিখান থানা পুলিশ। পরে অত্র থানার একটি চৌকস টীম উক্ত অটো উদ্ধারের জন্য সিরাজদিখান থানাসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং চোরদের দেখানো মতে লৌহজং কালপাড়া এলাকা হতে চুরি হওয়া অটো রিক্সাটি ব্যাটারিসহ উদ্ধার করা হয়। 

এই সংক্রান্তে সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!