সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই

চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাকিম মিজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের কলেজপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মরহুম আব্দুল হাকিম মিজি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান

ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আব্দুল হাকিম মিজির জানাজা বাদ এশা মুন্সীগঞ্জ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে চরকেওয়ার ইউনিয়নের টরকি জামে মসজিদ প্রাঙ্গণে রাত ১০ টায় দ্বিতীয় জানাযা শেষে মিজিবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপির এমপি, নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!