সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

গোয়ালীমান্দ্রায় ৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ ঝর্না বেগম (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা সাকিনস্থ শহীদ মিনারের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ডিবি পুলিশের এসআই রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় ঝর্না বেগমকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ঝর্না বেগম লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম পারভেজ হোসেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!