সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৬ আসনের বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেইট এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। 

জানা গেছে, গাজীপুরে এবার নতুন করে ৬ আসন যুক্তকরণের প্রস্তাবনা হয়। বিষয়টি নিয়ে হাই কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন এ আসনের নেতাকর্মীরা। তবে গত দুই দিন আগে হাইকোর্টের রায়ে ছয় আসন বাতিলের সিদ্ধান্ত আসে। 

 

শুনানির পরপরই ফের আসন রক্ষায় আপিল করে বিএনপি। 

 

এ ঘটনায় বুধবার সকালে আসনটির বিএনপির নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে আগুন দেন নেতাকর্মীরা। 

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!