সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 
গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

 গাইবান্ধায় সিপিবিসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি),গণঅধিকার পরিষদসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুযারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জনসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিভিন্ন কাগজপত্রে ত্রুটি ও সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় এদিন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জনতার দলের মনজুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদির মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১০ জন প্রার্থী।

এদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দের প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া বাকি ৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।অন্যদিকে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের (জিওপি) সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদ্দৌলা সাজুর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!