মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বুধবার (১৯ আগস্ট) গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শোনেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকার নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পান।